চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ভুয়া নিয়োগপত্র বাণিজ্যে জড়িত প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন: মো. রিপন সিকদার, আনোয়ারুল হোসেন প্রকাশ আতিক ও মো. তোফাজ্জল হোসেন। এদের মধ্যে রিপনকে গত ১২ ডিসেম্বর ঢাকা থেকে এবং অপর দুজনকে চট্টগ্রাম নগরীর পাঠানটুলি এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। এ সময় তাদের কাছে ভুয়া নিয়োগপত্র, প্রবেশপত্র, পুলিশ ক্লিয়ারেন্স, প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। বুধবার এক সংবাদ সম্মেলনে পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।