পাবনা প্রতিনিধি পাবনা মুক্ত দিবস পালিত হয়েছে বুধবার। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে শহরের আব্দুল হামিদ সড়কে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্বলন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফানুস উড়িয়ে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে মুক্তির আনন্দ উদ্যাপন করেন উপস্থিত সবাই।