উলিপুর দলিল লেখক সমিতির কমিটি গঠিত

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে বুধবার দলিল লেখক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে মোখলেছুর রহমান সভাপতি ও বাবলু পাঠান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলা সাব-রেজিস্টার অফিস প্রাঙ্গণে দলিল লেখক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।