ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ফকিরহাটে বুধবার টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে পারস্পরিক শিখন ও স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে তৃণমূলের উন্নয়নকে তুলে ধরতে ষষ্ঠ বেতাগা দিবস পালিত হয়েছে। বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে বেতাগা ফুটবল মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।