কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে বরিশালে সমাবেশ-বিক্ষোভ মিছিল

বরিশাল অফিস

সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় এবং অন্যান্য কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে বরিশালে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হয়েছে।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ হয়। জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুস ছত্তার, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা আহসান হাবিব লাভলু, জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন প্রমুখ।

সমাবেশ শেষে একই দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।