বিজয় দিবস হকি
স্পোর্টস রিপোর্টার
সোনালী ব্যাংক এবং নৌবাহিনী ওয়ালটন বিজয় দিবস হকির ফাইনালে আজ মুখোমুখি হবে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে পৌনে ৬টায়। হকির দর্শকরা মনে করছেন উত্তেজনার ম্যাচ হবে। কারণ নৌবাহিনীতে রয়েছে জাতীয় দলের অনেক খেলোয়াড়। আর সোনালী ব্যাংকে রয়েছেন অনুশীলনরত অনূর্ধ্ব-২১ হকি দলের প্রায় ১৫ জন খেলোয়াড়। নিজেদের সেরাটা দেওয়ার জন্য মাঠে নামবেন তারা।