দ্য রেনেসাঁ ঢাকা হোটেলের উদ্বোধন

আন্তর্জাতিক লাইফস্টাইল হোটেল ব্র্যান্ড রেনেসাঁ হোটেল গতকাল ঢাকার গুলশানে উদ্বোধন করেন প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। এ সময় তিনি বলেন, ঢাকায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের এই নবতম সংযোজন আনতে পেরে আমরা খুবই আনন্দিত। প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড প্রিমিয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মইন ইকবাল, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিরজ গোভিল, দ্য রেনেসাঁ ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার জেরোমি লিয়েনার্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি