জাপানি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে নিপ্পন কোয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর

g ইত্তেফাক রিপোর্ট

নারায়ণগঞ্জে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য জাপানের নিপ্পন কোয়ের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। নিপ্পন কোয়ে, কোয়ে রিসার্চ অ্যান্ড কনসাল্টিং ইঙ্ক এবং নিপ্পন কোয়ে বাংলাদেশ যৌথভাবে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন উন্নয়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১ হাজার একর জমির ওপর জাপানি এ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠবে। চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে গতকাল রাজধানীর বেজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। বেজার পক্ষে ব্যবস্থাপক সালেহ আহমেদ এবং নিপ্পন কোয়ের পক্ষে মাসায়ুকি ফুজি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।