স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৯ইং সালের বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়। চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু এতে সভাপতিত্ব করেন। সভার বিভিন্ন পর্বের আলোচনায় অংশগ্রহণ করেন রংপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আলহাজ মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি মোজতোবা হোসেন রিপন, সহসভাপতি মনজুর আহমেদ আজাদ, চেম্বারের সাবেক পরিচালক আলহাজ এমদাদুল হোসেন, কাজী মোহাম্মদ আদমসহ বিভিন্ন সদস্যরা।
সভায় রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু রংপুর বিভাগের উন্নয়ন, ব্যাংকিং খাতে সিঙ্গেল ডিজেট সুদ হার নির্ধারণ, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বি টু বি মিটিং ও যৌথ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কর্মশালা, সেমিনার আয়োজনের মাধ্যমে রংপুর বিভাগের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে যেসব সমস্যা ও সীমাবদ্ধতা আছে, সেগুলো দূরীকরণের জন্য রংপুর চেম্বার ঐ সব দেশের হাই কমিশনারসহ ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বিভিন্ন সময়ে মতবিনিময় ও আলোচনা সভা করে।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালকদের মধ্যে আজিজুল ইসলাম মিন্টু, রিয়াজ শহিদ শোভন, আশরাফুল আলম আল আমিন, ওবায়দুর রহমান রতন, আমজাদ হোসেন চৌধুরী, পার্থ বোস, শাহজাহান বাবু, দেবব্রত সরকার রঞ্জু, জুলফিকার আজিজ খান, আকবর আলী, অজয় প্রসাদ বাবনসহ সদস্যরা।