সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেল আবুল খায়ের গ্রুপের দুই প্রতিষ্ঠান

 চট্টগ্রাম অফিস

আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মেল্টিং এবং আবুল খায়ের টোব্যাকো ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে যথাক্রমে চট্টগ্রাম ও ফেনী জেলা থেকে সম্মাননা পেয়েছে। সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে এবং কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এ অনুষ্ঠিত জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯ উদ্যাপন অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন। কুমিল্লায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (অডিট, ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন) মোহাম্মদ গোলাম নবী।