রয়টার্স
ভ্যাটিকানে পোপদের গোপনীয়তা সংক্রান্ত আইন তুলে দিয়ে যাজকদের শিশু যৌন নিপীড়নের ঘটনা তদন্তের পথ সুগম করেছেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মঙ্গলবার এ আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন পোপ। তিনি এক ডিক্রিতে বলেন, যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগ এবং বিচারের ক্ষেত্রে এই গোপনীয়তা বিধি আর প্রযোজ্য হবে না। রোমান ক্যাথলিক চার্চ এতদিন যৌন নিপীড়নের ঘটনাগুলোর ক্ষেত্রে ভুক্তভোগীদের সম্মান রক্ষায় এবং সুরক্ষার জন্য গোপনীয়তা অবলম্বন করে আসছিল। কিন্তু অনেক ক্ষেত্রেই যাজকরা তাদের অপকর্ম ঢাকতে গোপনীয়তা আইনের অপব্যবহার করতেন।