জাপানি সাংবাদিক ক্ষতিপূরণ পেলেন ধর্ষণ মামলায়

বিবিসি

 

বিশ্বব্যাপী ‘হ্যাশট্যাগ মিটু’ আন্দোলন যখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সে সময়ে জাপানের টিভি রিপোর্টার নরিওকি ইয়ামাগুচির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন দেশটির আরেক সাংবাদিক শিওরি ইতো। পরে নরিওকির বিরুদ্ধে আদালতে মামলা করেন ঐ নারী সাংবাদিক। সেই মামলায় ইতোকে ক্ষতিপূরণ হিসেবে ৩৩ লাখ ইয়েন (৩০ হাজার ডলার) দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

ইতো ২০১৫ সালে নরিওকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। ইতোর দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে নৈশভোজে ডেকে অচেতন করে তাকে ধর্ষণ করেছিল নরিওকি।  প্রসিকিউটররা বলেছেন, ফৌজদারি মামলার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকায়, পরবর্তীতে ইতো দেওয়ানি মামলা করেন এবং ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ১০ লাখ ইয়েন (১ লাখ ৫১৭ ডলার) দাবি করেন। ইমাগুচি তার বিরুদ্ধে আনা অভিযোগ অব্যাতহভাবে অস্বীকার এবং ১৩ কোটি ক্ষতিপূরণ চেয়ে পালটা মামলা করেন। আদালতের বাইরে দাঁড়িয়ে ইতো বলেন, ‘আমরা জিতেছি। পালটা মামলা ডিসমিস হয়ে গেছে। এ সময়ে তার উত্ফুল্ল সমর্থকরা হাততালি দিচ্ছিল।’ ইমাগুচি এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।