ডাকসুর ভিপির ওপর হামলার নিন্দা ড. কামালের

ইত্তেফাক রিপোর্ট

সংহতি ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলায় ডাকসুর ভিপি নূরুল হক নূরুসহ কয়েক জন ছাত্রের আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি অবিবেচক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।