শোক সংবাদ

মতিয়ার রহমান

দৈনিক ইত্তেফাকের ঘিওর প্রতিনিধি মো. শফি আলমের দাদা মো. মতিয়ার রহমান মতু ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ১১০ বছর। মঙ্গলবার রাত ৭টার দিকে মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকায় নিজবাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম মো. জংগু শেখের ছেলে অন্যতম প্রবীণ এই মুরব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রাত সাড়ে ১১টায় নামাজে জানাজা শেষে সেওতা কবরস্থানে তাকে দাফন    করা হয়।