রাঙ্গামাটিতে অস্ত্রসহ স্কুলশিক্ষক আটক

রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম পানছড়িতে যৌথ বাহিনীর অভিযান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক অস্ত্রসহ আটক হয়েছেন। আটক শিক্ষকের নাম তরুণ কান্তি চাকমা। গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘিলাছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।

তরুণ কান্তি চাকমা ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকার বাসিন্দা ও পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তরুণ কান্তি চাকমা ইউপিডিএফ মূল দলের সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ। কাউখালী থানাপুলিশ জানায়, ঘিলাছড়ি আনসার ক্যাম্পের পাশে কিছু সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন খবর পেয়ে কাউখালী থানার পুলিশ নিরাপত্তা বাহিনীর সহায়তায় ঐ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।