g টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে সানজিদা আক্তার সাথী (১৮) নামের এক পোশাক শ্রমিক প্রেমিকের সঙ্গে অভিমান করে প্রেমিককে চিরকুট লিখে আত্মহত্যা করেছে। বুধবার সকালে পাগাড় মদিনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী শেরপুর জেলার নকলা থানার বারইকান্দি গ্রামের ছামিদুল মিয়ার মেয়ে। সে বিসিকের প্যাট্রিয়ট ইকো এপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করত।