আওয়ামী লীগের জাতীয় সম্মেলন কাল

উপদেষ্টা পরিষদের সদস্য ১০ জন বেড়ে ৫১ হচ্ছে

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ১০ জন বাড়ানো হচ্ছে। গতকাল বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকসূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ছিল ৪১ জন। ১০ জন যোগ হলে উপদেষ্টার সংখ্যা হবে ৫১ জন।