রাজধানীর আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন?্য বাজারমূল্যের চেয়ে দ্বিগুণ-তিনগুণ মূল্যে ওষুধ এবং সার্জিক্যাল ও প্যাথলজি সরঞ্জাম ক্রয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত পাঁচ মামলার ২৫ আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক আবুবকর সিদ্দিক ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে তাদের বিদেশযাত্রার নিষেধাজ্ঞার চিঠি পাঠিয়েছেন।
এই ২৫ জন হলেন, আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ইসরাত জাহান, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য পারভীন হক চৌধুরী, মাতৃসদনের সাবেক সিনিয়র কনসালট্যান্ট ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য মাহফুজা খাতুন, সাবেক সহকারী কো-অর্ডিনেটর (ট্রেনিং অ?্যান্ড রিসার্চ) ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য চিন্ময় কান্তি দাস, সাবেক মেডিক্যাল অফিসার ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সাইফুল ইসলাম, মেডিক্যাল অফিসার (শিশু) ও বাজার দর যাচাই কমিটির সদস্য মাহফুজা দিলারা আকতার, মাতৃসদনের মেডিক্যাল অফিসার ও বাজার দর যাচাই কমিটির সদস্য নাজরিনা বেগম, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্য সচিব—বাজার দর যাচাই কমিটি জহিরুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য জেবুন্নেসা হোসেন, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ও বাজার দর যাচাই কমিটির সভাপতি রওশন হোসনে জাহান, মাতৃসদনের সাবেক সহকারী কো-অর্ডিনেটর (ট্রেনিং অ?্যান্ড রিসার্চ) ও পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপপরিচালক মো. লুত্ফুল কবীর খান, মেডিক্যাল অফিসার ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য রওশন জাহান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হালিমা খাতুন, মাতৃসদনের বিভাগীয় প্রধান (শিশু) ও বাজার দর যাচাই কমিটির সদস্য মো. আমীর হোচাইন, সাবেক সমাজ সেবা কর্মকর্তা ও বাজার দর যাচাই কমিটির সদস্য মোছা. রইছা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী গোলাম আহসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) নাদিরা আফরোজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. নাছের উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা বিলকিস আক্তার, মেডিক্যাল অফিসার আলেয়া ফেরদৌসি, ঠিকাদারি প্রতিষ্ঠান মনার্ক এস্ট্যাবলিশমেন্টের মালিক মো. ফাতে নূর ইসলাম, মেসার্স নাফিসা বিজনেস কর্নারের মালিক শেখ ইদ্রিস উদ্দিন (চঞ্চল), সান্ত্বনা ট্রেডার্সের মালিক নিজামুর রহমান চৌধুরী।