কর্নাটকে ১৪৪ ধারা

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে থাকায় এবার অশান্তির আশঙ্কায় কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ বুধবার একথা জানিয়েছে।পুলিশ কমিশনার ভাস্কর রাও এক নিউজ ব্রিফিংয়ে জানান, বৃস্পতিবার সকাল ছ'টা থেকে ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি থাকবে।

ভাস্কর রাও বলেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ অনুমতিবিহীনভাবে চলছে বিভিন্ন বিক্ষোভ-মিছিলে বিক্ষোভকারীদের ছোড়া পাথরে মানুষ আহত হচ্ছে, সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা ১৪৪ ধারা জারি করে কোনো মিছিল কিংবা সমাবেশ করতে না দেওয়ার পদক্ষেপ নিয়েছি। এনডিটিভি