তিন মিনিটের কবিতা

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

 

নষ্ট দুধের জমাট স্মৃতি সবারই থাকে,

থাকে রূপকথার মতো অতীত।

 

নষ্ট দুধ, রূপকথা, অতীত বিদেশি কবিতার মতো,

আগুনের অগ্নিক্ষুধা কখনোই কমে না।

 

আরো ঊনত্রিশটি চাঁদ উঠলে

প্রশংসার পতাকা উড়লে আপনাকেই দেখতে ইচ্ছে করে।