ভ্রাম্যমাণ প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্যদিয়ে ঝিনাইদহে যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে প্রাক বড়োদিন উত্সব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ব্যাপিস্ট চার্চে এ অনুষ্ঠানের আয়োজন করে মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প। অনুষ্ঠানের শুরুতে যিশুখ্রিষ্টের জন্মদিনের কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে যিশুখ্রিষ্টের জীবনী নিয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম, মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান অনিল দাস, ম্যানেজার সুভাস বাড়ৈসহ অন্যরা বক্তব্য রাখেন। শেষে শিশুদের বড়োদিনের উপহার প্রদান করা হয়।