বরিশাল অফিস
টিআর-কাবিখার লুটপাট বন্ধ, ধানসহ কৃষিপণ্যের লাভজনক মূল্য প্রদান এবং ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনাসুদে ঋণ দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল হয়েছে।
বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন বরিশাল জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। জেলা খেতমজুর ইউনিয়নের সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাজাহান তালুকদার, রতন চক্রবর্তী, মো. বাবুল, মনোয়ার মাস্টার, সাবেক ছাত্রমৈত্রী নেতা ইমরান নূর নিরব এবং মিন্টু দে প্রমুখ।
সমাবেশ শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।