চাটমোহরে বড়োদিন উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে বড়োদিন সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সভায় সভাপতিত্ব করেন ইউএনও সরকার মোহাম্মদ রায়হান।

প্রস্তুতি সভায় বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেখ মো. নাসীর উদ্দিন, ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো. হানিফ উদ্দিন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি জয়দেব কুন্ডুসহ উপজেলার ১১টি গির্জা ও চার্চের সভাপতি ও সম্পাদকরা। সভায় আগামী ২৫ ডিসেম্বর বড়োদিন পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সিদ্ধান্ত গৃহীত হয়।