চট্টগ্রামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম অফিস

নগরীর চকবাজারে এসএস টাওয়ার নামে একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, ঐ আবাসিক ভবনের নিচতলায় ছিল বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। সেখানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কেউ হতাহত হননি। তবে ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।