মুক্তিযোদ্ধা আব্দুল হালিম
রংপুরের গঙ্গাচড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার গঙ্গাচড়া ইউনিয়নের আরাজিনিয়ামত গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। আরাজিনিয়ামত স্কুলমাঠে বিকাল তিনটায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।