স্পোর্টস ডেস্ক
জিয়ানলুইজি বুফন সাম্পাদোরিয়ার বিপক্ষে মাঠে নেমে ছুঁয়ে ফেলেছেন পাওলো মালদিনির সবচেয়ে বেশি সিরিআ ম্যাচ খেলার রেকর্ড। তবে গত বুধবার তার কীর্তির দিনে জুভেন্তাসের ২-১ ব্যবধানে জয়ের পর সব আলো কেড়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
৬৪৭ ম্যাচ খেলে ইতালীয় লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটা এতোদিন এককভাবে দখলে রেখেছিলেন এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনি। গত বুধবার প্রতিপক্ষের মাঠে নেমেই মালদিনির এই কীর্তিতে ভাগ বসান বুফন। ইতালির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা এই গোলরক্ষক আর একটি ম্যাচ খেললেই সাবেক সতীর্থকে ছাড়িয়ে এককভাবে উঠে যাবেন চূড়ায়। বুফনের এমন কীর্তি ছোঁয়ার দিনে জুভেন্তাস উপলক্ষ্যটা জয় নিয়েই স্মরণীয় করে রাখে। ১৯ মিনিটে শুরুটা করেছিলেন পাওলো দিবালা। অ্যালেক্স সান্দ্রোর ক্রস বাঁ পায়ের জোড়ালো শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে ৩৫ মিনিটেই অগ্রগামিতা হারায় তারা। বিরতির ঠিক আগমুহূর্তে রোনালদোর হেডে জয় নিশ্চিত করে সিরিআ শিরোপাধারীদের। এর ফলে এক ম্যাচ বেশি খেলে ইন্টার মিলানকে টপকে শীর্ষেও উঠে আসে তারা।