স্পোর্টস ডেস্ক
সাবেক অধিনায়ক মিকেল আর্তেতাকেই তবে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে আর্সেনাল। কোচ উনাই এমেরির চাকরি যাওয়ার পর ফ্রেডি লিয়নবার্গ দায়িত্ব পেলেও গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটির সহকারী কোচ মিকেল আর্তেতাই দলটির পূর্ণকালীন দায়িত্বে আসছেন। গতকাল বৃহস্পতিবার সাবেক ক্লাব ম্যানসিটির শিষ্য ও সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি। আজ শুক্রবার ক্লাবটির কোচ হিসেবে উপস্থাপন করা হবে তাকে।