টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলাকারী চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ছেলে সালাহ উদ্দিন তালুকদার, একই এলাকার মৃত আব্দুস সাত্তার আকন্দের ছেলে মারুফ হোসেন আকন্দ, হাজী ইমান আলী প্রামাণিকের ছেলে আব্দুল লতিফ প্রামাণিক ও আবুল হোসেন ড্রাইভারের ছেলে জয়নাল আবেদীন।
আরও পড়ুনঃ কুমিরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নিহত-২
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে তাদের গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু