মেঘনা সিমেন্টের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা সিমেন্ট মিলস্ লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানীর পরিচালক এ আর রশিদী সভাপতিত্ব করেন। সভায় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ হারে স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। সভায় উপস্থিত ছিলেন নিরপেক্ষ পরিচালক খাজা আহমেদুর রহমান, কোম্পানির পরিচালকমণ্ডলী ও উপদেষ্টা ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের মধ্যে ময়নাল হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, ইঞ্জিনিয়ার মাহবুব-উজ-জামান প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি