ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিন কেয়ার ব্র্যান্ড ‘ভ্যাসলিন’-এর একটি সামাজিক উদ্যোগ ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’। তারই অংশ হিসেবে এবার রাজধানী ঢাকায় হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, বসুন্ধরা সিটি শপিংমলসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ৪০টি পয়েন্টে উন্মুক্ত করা হয়েছে ভ্যাসলিনের ডোনেশন বুথ। ডোনেশনের সুব্যবস্থা রয়েছে অনলাইনেও। যে কেউ চাইলে লাইফস্টাইলধর্মী ওয়েবসাইট Shajgoj.com-এ গিয়ে QR Codeটি স্ক্যান করে খুব সহজেই অংশ নিতে পারে ভ্যাসলিনের এই ডোনেশন কার্যক্রমে। ভ্যাসলিনের পক্ষ থেকে এই ডোনেশন পৌঁছে দেওয়া হবে উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে।—প্রেস বিজ্ঞপ্তি