অরুণ কান্তি পাল রূপালী ব্যাংকের নতুন ডিএমডি

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হলেন অরুণ কান্তি পাল। এর পূর্বে তিনি রূপালী ব্যাংকে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৬ সালে সিনিয়র অফিসার পদে রূপালী ব্যাংকে যোগদান করেন।—প্রেস বিজ্ঞপ্তি