শীতে ওয়ালটনের দেড়শ মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস

শীত উপলক্ষ্যে হোম অ্যাপ্লায়েন্স ক্রেতাদের জন্য পণ্যভেদে আকর্ষণীয় অঙ্কের নগদ ছাড়, বিদেশ ভ্রমণ, ফ্রি হোম ডেলিভারিসহ নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন ওয়াশিং মেশিনে চলছে ‘কাপল কার্নিভাল’। এর আওতায় ওয়াশিং মেশিন কিনলেই পাতায়া, মালয়েশিয়া ও নেপালে ফ্রি কাপল ট্যুর পেতে পারেন ক্রেতারা। এছাড়া অনলাইনে ই-প্লাজায় ক্রেতাদের জন্য ‘ইয়ার অ্যান্ড উইন্টার ক্লিয়ারেন্স সেলস’ শুরু হয়েছে। এর আওতায় ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্রেতারা বিভিন্ন মডেলের হোম অ্যাপ্লায়েন্সেসের ওপর পেতে পারেন ২০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়। কার্ড বা বিকাশ পেমেন্টে মিলবে ১০ শতাংশ নগদ ছাড় এবং জিরো ইন্টারেস্টে ছয় মাসের ইএমআই সুবিধা।

ওয়ালটন বাজারে এনেছে ২০ ধরনের বেশি হোম অ্যাপ্লায়েন্সেস। এসব পণ্যের মধ্যে রয়েছে ১২ মডেলের ওয়াশিং মেশিন, নয় মডেলের রুম হিটার, ছয় মডেলের ওয়াটার হিটার বা গিজার; ২৫ মডেলের রাইস কুকার, ২৩ মডেলের আয়রন বা ইস্ত্রি মেশিন, ১৯ মডেলের ব্লেন্ডার ও জুসার, ১৬ মডেলের আয়রন মেশিন, দুই মডেলের ইলেকট্রিক ওভেন ও ১১ মডেলের মাইক্রোওয়েভ ওভেন, ১৪ মডেলের ইলেকট্রিক কেটলি; আট মডেলের ওয়াটার পিউরিফায়ার ও তিন মডেলের ওয়াটার ডিস্পেন্সার, পাঁচ মডেলের ট্রিমার, চার মডেলের হেয়ার ড্রায়ার, তিন মডেলের ইলেকট্রিক মাল্টি কুকার, চার মডেলের প্রেসার কুকার, দুই মডেলের মিক্সার, হেয়ার স্ট্রেইটনার, ভ্যাকুয়াম ফ্লাস্ক, ভ্যাকুয়াম ক্লিনার, শেভার ও রুটি মেকার। একটি করে মডেলের ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার ও কফি মেকার ইত্যাদি।  —প্রেস বিজ্ঞপ্তি