পিডিবির আন্তঃঅফিস অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ৩৪তম আন্তঃঅফিস অ্যাথলেটিক প্রতিযোগিতা সম্প্রতি সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্র মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।

এবারের প্রতিযোগিতায় পিডিবির বিভিন্ন দপ্তর ও আওতাধীন কোম্পানির সমন্বয়ে গঠিত ২৭টি অফিস দল এবং পিডিবি পরিচালিত স্কুলগুলো থেকে ১১টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় পুরুষ, মহিলা ও বালক, বালিকা বিভাগে ৫৪০ জন প্রতিযোগী ২৭টি ইভেন্টে অংশগ্রহণ করে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. দল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত্ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস ও বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিউবোর সদস্য প্রশাসন (অতিরিক্ত সচিব) মো. জহুরুল হক। —প্রেস বিজ্ঞপ্তি