ভারতে পেঁয়াজের দাম ২০ রুপিতে নামার সম্ভাবনা

ভারতের বাজারে নতুন মৌসুমের পেঁয়াজ উঠতে শুরু করেছে। ইতিমধ্যে সেখানে বাজারে পেঁয়াজের দাম ৪০ রুপিতে নেমে এসেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে সরবরাহ বাড়ায় তা ২০ রুপিতে নেমে আসার সম্ভাবনা দেখছেন বাজারসংশ্লিষ্টরা। নতুন পেঁয়াজ বাজারে ওঠার পর থেকেই দ্রুত দাম কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যে সবচেয়ে বেশি উত্পাদন এলাকা মহারাষ্ট্র, গুজরাট ও কর্নাটক থেকে নতুন মৌসুমের পেঁয়াজ সরবরাহ বাড়বে।