মো. কবির হোসেন (সুজন), সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, শুভাসিস রইল। সামনে পরীক্ষা। তাই তোমাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থানপনা দ্বিতীয়পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে এর উত্তর প্রদান করা হলে। আশা করি তা তোমাদর সংগ্রহে থাকবে।
উদ্দীপক: বিগ বাংলা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লি: দেশের সত্ ও যোগ্য নাগরিকদের কাছ থেকে জুনিয়র অফিসার (মার্কেটিং) পদে দরখাস্থ আহবান করেন। পাশাপাশি বিগ বাংলা লি: এর সিস্টার কনচার্ণ বিগ বাংলা এগ্রো লি: এর সহকারী ব্যবস্থাপককে কার্যফল বিবেচনায় ব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়।
ক) স্থায়ী পরিকল্পনা কী?
খ) কর্মী নির্বাচন একটি ঋণাত্মক প্রক্রিয়া-ব্যাখ্যা কর।
গ) উপরের উদ্দীপকে বিগ বাংলা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লি: এর আহবান কোন ধরণের কর্মীসংস্থান? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে বিগ বাংলা এগ্রো লি: এর পদোন্নতির ভিত্তি কি হতে পারে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: যে পরিকল্পনা একবার গ্রহণ করার পর অপরিবর্তিত অবস্থায় তা বারবার ব্যবহূত হয় তাকে স্থায়ী বা চলমান পরিকল্পনা বলা হয়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: যে প্রক্রিয়ায় চাকুরী প্রার্থীদের মধ্য থেকে কাঙ্ক্ষিতমানের বা সর্বোত্তম ও যোগ্য কর্মী বাছাই করা হয় তাকে কর্মী নির্বাচন বলা হয়।
এ প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে চাকুরী প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয়। কোন ধাপে কোন প্রার্থী অকৃতকার্য হলে তাকে বাদ দেয়া হয়। এভাবে কর্মী নির্বাচনের প্রতিটি ধাপেই কৃতকার্যদের রেখে অকৃতকার্য কর্মীদের বাদ দেয়া হয়। অকৃতকার্যদেরকে বাদ দেয়া হয় বলে ঋণাত্মক প্রবাহ সৃষ্টি হয়। তাই কর্মী নির্বাচন একটি ঋণাত্মক প্রক্রিয়া।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে বিগ বাংলা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লি: এর আহবান কর্মীসংস্থানের কার্যটি কর্মী সংগ্রহের অন্তর্ভূক্ত।
সম্ভাব্য চাকুরী প্রার্থীদের আবেদন করতে ও নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে উত্সাহিত করার প্রক্রিয়াকে কর্মী সংগ্রহ বলা হয়।
এ প্রক্রিয়ায় যথাসম্ভব বেশি সংখ্যক চাকুরী প্রার্থীকে প্রতিষ্ঠানের নির্দিষ্ট পদে আবেদন করতে উত্সাহিত করা হয়। এতে সকল আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র নেয়া হয়। উপরের উদ্দীপকে বিগ বাংলা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লি: দেশের সত্ ও যোগ্য নাগরিকদের কাছ থেকে জুনিয়র অফিসার (মার্কেটিং) পদে দরখাস্ত আহবান করেন। এই অবস্থায় বিগ বাংলা গার্মেন্টর্স ইন্ডাস্ট্রিজ লি: বেশি সংখ্যক কর্মীদের আবেদন প্রত্যাশা করেন। তাই এটি কর্মসংস্থানের কর্মী সংগ্রহ প্রক্রিয়া।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকে বিগ বাংলা এগ্রো লি: এর পদোন্নতির ভিত্তি হলো মেধা ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি।
কর্মীদের সাধারণত শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা, প্রশিক্ষণ, কর্তব্যপরায়নতা, দায়িত্ববোধ প্রভৃতির সমন্বয়ে যোগ্যতা ও মেধা বিচার করে যে পদোন্নতি দেয়া হয় তাকে মেধা ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলা হয়।
যোগ্যতা একটি আপেক্ষিক বিষয়। তাই এই পদ্ধতি তুলনামূলকভাবে বেশি জটিল। এক্ষেত্রে কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে যোগ্যতা পরিমান করা হয়। উপরের উদ্দীপকে বিগ বাংলা লি: এর সিস্টার কনচার্ন বিগ বাংলা এগ্রো লি: এর সহকারী ব্যবস্থাপককে কার্যফল বিবেচনায় ব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়। কার্যফল পরিমাপের অর্থ মেধা ও যোগ্যতা বিবেচনা করে পদোন্নতি দেয়া হয়।
পদোন্নতির ভিত্তি হলো তিনটি। তাহলো যোগ্যতা বা দক্ষতা জ্যোষ্টত্ব এবং উভয়ই। তারমধ্যে মেধা ভিত্তিক পদোন্নতির মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যদক্ষতা বৃদ্ধিপায়। বিগ বাংলা গার্মেন্টর্স ইন্ডাষ্টিজ লি: এর অধীনস্থ প্রতিষ্ঠান বিগ বাংলা এগ্রো লি: তার প্রতিষ্ঠানে কর্মরত সহকারী ব্যবস্থাপককে মেধা ও যোগ্যতা বিবেচনায় ব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়। কার্যভিত্তিক প্রতিষ্ঠানে এটি হওয়া উচিত।