৩২৮ লিটার মদসহ আটক এক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ায় হরিজন কলোনিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৩২৮ লিটার মদসহ মন্টু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। সে স্থানীয় শফিকুল আলমের ছেলে।

র্যাবের ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সূত্রের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ায় হরিজন পল্লিতে অভিযান চালিয়ে ৩২৮ লিটার মদ, মদ বিক্রির ৪ হাজার ৩৮০ টাকাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।