স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। কবি সম্মেলনে এ বছর ৪০ জেলা থেকে দুই শতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব সমবায় অধিদপ্তরের মহাপরিচালক বগুড়া লেখক চক্র পুরস্কারপ্রাপ্ত কবি আমিনুল ইসলাম। বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার মল্লিক, কবি ও সম্পাদক মাহমুদ কামাল, বিভাগীয় সমবায় কর্মকর্তা গোলাম সরওয়ার প্রমুখ। প্রথম দিনে কথা ও কবিতার দুটি পর্বে সভাপতিত্ব করেন কবি শোয়েব শাহরিয়ার ও কবি খৈয়াম কাদের।