মাগুরা প্রতিনিধি
মাগুরা -শ্রীপুর সড়কের মাগুরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৬ মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছে। আঠারখাদা থিমপার্কের সামনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সকলের বাড়ি মাগুরার আজমপুর গ্রামে।
পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, শ্রীপুর থেকে মাগুরাগামী একটি স্যালো ইঞ্জিন চালিত ট্রাক (নাটা) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সাথে ধাক্কা লেগে উলটে গেলে তারা আহত হয়।