স্টাফ রিপোর্টার, রংপুর
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর রংপুর জেলার শীর্ষ নেতা মো. আজমত আনছারীকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। গাইবান্ধার পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
শুক্রবার র্যাব-১৩ এর জনসংযোগ কর্মকর্তা মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজমত আনছারীকে গ্রেফতার করা হয়।