প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই ছাত্রী

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর গোদাগাড়ীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম ও পঞ্চম শ্রেণির দুই ছাত্রী। শুক্রবার উপজেলার মাটিকাটা ইউনিয়নের রাইয়াপুর গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার। অপরদিকে একই দিন সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক উপজেলার মাটিকাটা ইউনিয়নের কালদীঘি গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করেন। এ সময় দুই শিক্ষার্থীর বাবা তাদের মেয়ের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।