স্বরূপকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার দুই

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে বৃহস্পতিবার রাতে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. মাসুদ (৩৩) ও মো. রিয়াজুল ইসলাম (৩০)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ এলাকা থেকে মাসুদকে ১০০ পিস এবং সংগীতকাঠি এলাকা থেকে রিয়াজুলকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের শুক্রবার পিরোজপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ।