অপপ্রচারের অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার ও ষড়যন্ত্র করছে এমন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার মাদ্রাসার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এ বি এম মহিউদ্দিন আহমেদ, ছাত্রলীগ নেতা আল আমীন, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, জসীম উদ্দিন কাজল, যুবলীগ নেতা বাশির উদ্দিন, মোজাম্মেল হক আলম, শফিকুল ইসলাম, শাহজাহান কবীর খোকন প্রমুখ।