পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামে পুকুরে ডুবে শুক্রবার তানহা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি খেলতে খেলতে ঘরের পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত্যু ঘোষণা করে।