চট্টগ্রামে বাগীশ্বরী সংগীতালয়ের উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে বাগীশ্বরী সংগীতালয়ের উদ্যোগে উচ্চাঙ্গ সংগীতবিষয়ক গ্রন্থ ‘শাস্ত্রীয় সংগীত দীপিকা’র মোড়ক উন্মোচন উপলক্ষ্যে দুই দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাটাচি লোকনাথ চ্যাটার্জি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আর্য্য সংগীত সমিতির উপাধ্যক্ষ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী এবং কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী। বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে ও বাচিক শিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক রিষু তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক যিশু সেন ও সদস্য সচিব পলাশ দে।

সংগীত পরিবেশন করেন দোলন কানুনগো (গিটার), রতন দত্ত (তবলা), পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী (কণ্ঠ), সুব্রত দাশ অনুজ (কণ্ঠ), উস্তাদ প্রকাশ বড়ুয়া (কণ্ঠ), শিবু চৌধুরী (তবলা), প্রণব ভট্টাচার্য্য (তবলা), ফারুক আহমেদ (কণ্ঠ), রিষু তালুকদার (কণ্ঠ), গৌরী নন্দী (কণ্ঠ), দোলন দাশ (তবলা), সুমন সেন ও সানি ধর (কণ্ঠ যুগলবন্দি), পলাশ দে (তবলা), সানি দে (তবলা), অমি চক্রবর্তী (কণ্ঠ), বিজয় দেবনাথ (কণ্ঠ), রক্তিম ধর ও সোমি চক্রবর্তী (কণ্ঠ যুগলবন্দি), অর্পা চৌধুরী, পুনম চৌধুরী ও অর্কি চৌধুরী (তবলা লহরা)।