বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে গতকাল শুক্রবার কালিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৩টি গ্রামের গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে এ আর রায়ান এইড ইউকে। সংগঠনের বাংলাদেশ শাখার সহসভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য শহিদুল ইসলামের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজম্মুল আলী রাজু, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, ফজল খান, শেখ মো. মখন মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির বাংলাদেশ শাখার সদস্যরা।
আলোচনা সভা শেষে ধিরারাই, ডুগিরপার, আলমপুর, নিরামল, সাদপুর, সাধুরগাঁর, তাতালপুর, পূর্ব আলাপুর, সৈয়দপুর সদুরগাঁও, মঠুককোনা, পশ্চিম আলাপুর, গহনারকাপন, ধোপাখলা গ্রামের প্রায় ২০০ পরিবারের সদস্যদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।