১৯ সপ্তাহ পরে কাশ্মীরের জামিয়া মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করেন কাশ্মীরিরা। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে শ্রীনগরে অবস্থিত কাশ্মীরের অন্যতম বৃহত্ এই মসজিদটি গত ৫ আগস্ট থেকে বন্ধ ছিল। ঐ দিন ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে জারি করা হয় বিধিনিষেধ। কাশ্মীর জুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক সেনাসদস্য। —এএফপি