‘ফ্রান্সের ভবিষ্যত্ কোচ জিদান’

ফ্রান্স ফুটবল দলের ভবিষ্যত্ কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকেই দেখছেন দলটির বর্তমান কোচ দিদিয়ের দেশম। রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দিয়ে ২০১৭-১৮ মৌসুম শেষে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন জিদান। গত মার্চে দ্বিতীয় মেয়াদে দলটিতে ফেরেন একই ভূমিকায়। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য জিদান ২০০৬ বিশ্বকাপে ছিলেন দলের নেতৃত্বে। কোচ হিসেবে রিয়ালে সাফল্য পাওয়ার পর থেকেই তাকে ভাবা হচ্ছিল জাতীয় দলের ভবিষ্যত্ কোচ হিসেবেও। দেশম বলেন, ‘ফ্রান্সের পরবর্তী কোচ হতে পারে জিজু। আজ অথবা কাল, সে-ই হবে ফ্রান্সের কোচ।’