নির্মাণকাজ ২০২০ সালের মধ্যে সম্পন্নের নির্দেশ

বিএসএমএমইউয়ের সুপার

স্পেশালাইজড হাসপাতাল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে বুধবার তার কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার সানজিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার কোং লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ ইঞ্জিনিয়ার গাউস কিম পি. ই এর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃবৃন্দ সাক্ষাত্ করেন। এ সময় নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক সার্জারি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ সময় প্রতিনিধি দলের কাছ থেকে নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন এবং যত দ্রুত সম্ভব নির্মাণকাজ সম্পন্ন করার তাগিদ দেন। উপাচার্য ২০২০ সালের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার তাগিদ দেন। —প্রেস বিজ্ঞপ্তি