প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯৮ বছর বয়সি ফিলিপ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ কারণে নিয়মিতভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে নেওয়া হয়। বাকিংহাম প্যালেস জানিয়েছে, ‘পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে কিং অ্যাডওয়ার্ড হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় চিকিত্সা করা হবে। রাজপরিবারের চিকিত্সকের পরামর্শ অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। তবে সেখানে তাকে কতদিন থাকতে হবে পারে সে ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।

চলতি বছর ফেব্রুয়ারিতে গাড়ি চালাতে গিয়ে ভয়ানক এক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রিন্স ফিলিপ। ঐ ঘটনার পর তার ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১৮ সালের জুনেও তার একবার অস্ত্রোপচার হয়েছিল।—দ্য গার্ডিয়ান