আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন যারা

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে পাঁচজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল ও  মির্জা আজম।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারাদেশ থেকে দলের সাড়ে সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে শুরু হয় এ অধিবেশন।

আরও পড়ুন: শেখ হাসিনা সভাপতি ও কাদের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

এর আগে আওয়ামী লীগের নবম বারের মতো সভাপতি হিসেবে শেখ হাসিনা ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন।

ইত্তেফাক/এমআরএম